যে কোনো পরিণতির জন্য যুক্তরাষ্ট্র-ইসরাইল দায়ী থাকবে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ০০:১৬

ছবি: সংগৃহীত

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চালানো আগ্রাসনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরান ও তার পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যে পদক্ষেপ নিয়েছে, তা আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। মস্কোর দাবি, এই মানবসৃষ্ট সংকটের যেকোনো নেতিবাচক পরিণতির দায় ওয়াশিংটন ও তেলআবিবকেই বহন করতে হবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও সতর্ক করে বলেছে, এই হামলার ফলে সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং সামগ্রিক পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।

এর আগে শনিবার ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে বিপজ্জনক অভিযান হিসেবে আখ্যা দেয় মস্কো। এমন পদক্ষেপ পুরো অঞ্চলকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়।

অন্যদিকে, ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যমগুলো। দেশটির প্রভাবশালী বার্তা সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top