রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

ইরান ঘোষণা করল মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরুর

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১২:০৫

ছবি: সংগৃহীত

ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরুর ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে।

ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে “ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা” চালাচ্ছে। অভিযানে মোট ২৭টি মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

পাশাপাশি, ইরান দাবি করেছে যে তারা তেল নফ এয়ারবেস, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদরদপ্তর হাকিরিয়া এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও হামলা চালিয়েছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ইরানি বাহিনী “ক্রমাগত ও দুঃখজনক চড়ের মাধ্যমে ভিন্ন ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ” বাস্তবায়ন করবে। এছাড়া, পর্যায়ক্রমে তারা “অনুশোচনামূলক চপেটাঘাতের মাধ্যমে প্রতিশোধের আরও একটি ভিন্ন ও কঠোর পদক্ষেপ” গ্রহণ করবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top