সৌদি আরবে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ০৪:৪৬

সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে রোববার (১ মার্চ) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা একাধিক বিকট শব্দ শুনেছেন। আলজাজিরা জানিয়েছে, এ ঘটনায় বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা এবং ইসরায়েলের তেল আবিবেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহায় কমপক্ষে ১১টি বিস্ফোরণ ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের হামলার ফলে দেশটিতে আহত মানুষের সংখ্যা ১৬ এ পৌঁছেছে এবং সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।

একই সময়ে, ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে ইরানের বিভিন্ন স্থাপনায় ১,২০০টির বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে। এই হামলায় দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ও লক্ষ্যবস্তু হয়েছে, যেখানে অন্তত ১৪৮ জন নিহত এবং বহু আহত হয়েছেন।

আলজাজিরা জানায়, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক এই সংঘাত অঞ্চলীয় নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি আরও ভঙ্গুর করছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top