ইরানে আইআরজিসির নতুন প্রধান নিয়োগ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৬:২২
ইরান বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নতুন প্রধান হিসেবে দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ভাহিদিকে নিয়োগ দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রোববার (১ মার্চ) ইরান ইন্টারন্যাশনাল এই তথ্য প্রকাশ করেছে।
ভাহিদি এর আগে ইরানের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে দেশব্যাপী বিক্ষোভ দমন করার সময় নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। শনিবার এক হামলার পর আইআরজিসির কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার নিহত হওয়ার পর তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে আইআরজিসির সদ্য সাবেক প্রধান মোহাম্মদ পাকপুরও রয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।