জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ০৯:২৭

ছবি: সংগৃহীত

দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেম শহরে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সোমবার (২ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরান নতুন করে যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তার মধ্যে একটি সরাসরি জেরুজালেমে আঘাত করে।

সংবাদমাধ্যমটির এক সাংবাদিক ঘটনাস্থল থেকে জানান, পশ্চিম জেরুজালেমে হামলার আগে সতর্কসংকেত সাইরেন বেজে ওঠে। কিছুক্ষণ পরই একটি ক্ষেপণাস্ত্র এসে সেখানে বিস্ফোরিত হয়।

উল্লেখ্য, ১৯৬৭ সালের ছয় দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। ফিলিস্তিনিদের দাবি, পবিত্র এ ভূখণ্ড তাদের হলেও বর্তমানে জেরুজালেমের প্রশাসনিক নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে রয়েছে।

জেরুজালেমেই অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ, যা ইসলামের প্রথম কিবলা হিসেবে পরিচিত। সৌদি আরবের মক্কা ও মদিনার পর মুসলমানদের কাছে জেরুজালেম অত্যন্ত পবিত্র নগরী হিসেবে বিবেচিত।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top