সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৫:৪০

সংগৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে এই সিদ্ধান্ত ভিজিটর ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

সোমবার (২ মার্চ) যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা–এর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকরভাবে এ স্থগিতাদেশ বহাল থাকবে। যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেই এ সিদ্ধান্ত প্রযোজ্য।

তবে প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে ও নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রমও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। বিস্তারিত তথ্য দূতাবাসের ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top