ইরানের ভয়ে যুক্তরাষ্ট্র বলল, ‘ইসরাইল থেকে দৌড়ে পালাও

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১২:৫৫

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় তার নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগ করতে বলেছেন। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে, আপাতত ইসরায়েলে ভ্রমণও এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “যতক্ষণ বাণিজ্যিক বিমান চলাচল রয়েছে, সেই সময়ের মধ্যে ইসরায়েল ছাড়ার পরিকল্পনা করুন।”

গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার আয়োজন করা হয়েছিল। তবে সেখানে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো যায়নি। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহে ওয়াশিংটন ও তেহরান আবারও আলোচনায় বসবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরী, এক ডজন যুদ্ধজাহাজ এবং কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছেন। আশঙ্কা করা হচ্ছে, আলোচনা ব্যর্থ হলে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারেন।

এর আগে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশ দিয়েছেন যে, যারা ইসরায়েল ত্যাগ করতে চান তারা আজই দেশটি ছাড়ুন। হুকাবি স্টাফদের ইমেইলে জানিয়েছেন, “যে দেশের বিমানের টিকিট পাবেন, সেই অনুযায়ী যাত্রা করুন এবং তারপর যুক্তরাষ্ট্রে ফিরে যান। আগে ইসরায়েল থেকে বের হওয়ার ব্যবস্থা করুন।”

যুক্তরাষ্ট্র ইরানকে নির্দেশ দিয়েছে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করতে হবে। এমনকি তিনটি প্রধান পারমাণবিক কেন্দ্র ধ্বংসের শর্তও আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অবস্থান, যদি এখন কোনো চুক্তি হয়, তবে তার মেয়াদ হবে অনির্দিষ্টকাল। অন্যদিকে, ইরান চায় পারমাণবিক কার্যক্রম নির্দিষ্ট মেয়াদের জন্যই স্থগিত রাখার শর্তে চুক্তি করতে।

সূত্র: দ্য গার্ডিয়ান



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top