বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

তীব্র গরমে এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার কার্যকর উপায়

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১৯:১৪

ছবি: সংগৃহীত

তীব্র গরমে জনজীবন যখন হাঁসফাঁস করছে, তখন ঘরে ফিরেও মিলছে না স্বস্তি। দিনভর প্রখর রোদে ঘর হয়ে ওঠে উত্তপ্ত। যাদের বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র নেই, তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন। তবে কিছু সহজ ও প্রাকৃতিক কৌশল মেনে চললে এসি ছাড়াই ঘর রাখা সম্ভব তুলনামূলক ঠান্ডা ও আরামদায়ক।

দক্ষিণমুখী ঘরে প্রাকৃতিক বাতাস ঢোকার সুযোগ বেশি থাকে। তবে সরাসরি রোদ পড়ে এমন জানালা দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্ধ রাখা ভালো। হালকা রঙের ঘন কাপড়ের পর্দা বা বাঁশের চিক ব্যবহার করলে রোদের তাপ অনেকটাই কমে। ভোর ও রাতে ঠান্ডা বাতাস ঢুকতে জানালা খুলে দিন।

সিলিং ফ্যানের সামনে বরফভর্তি পাত্র বা ভেজা কাপড় রাখলে বাতাস কিছুটা ঠান্ডা হয়ে ছড়ায়। জানালার সামনে ভেজা চাদর ঝুলিয়ে দিলেও বাইরের বাতাস ঠান্ডা হয়ে ঘরে প্রবেশ করে।

ঘরের ভেতরে ইনডোর গাছ যেমন স্নেক প্ল্যান্ট বা মানি প্ল্যান্ট রাখলে পরিবেশ কিছুটা শীতল থাকে। এগুলো ঘরের আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক।

দিনের বেলায় অপ্রয়োজনীয় ইলেকট্রিক যন্ত্র, বেশি বাল্ব, ইস্ত্রি বা রান্না কম করা উচিত। এসব কাজ ঘরের তাপমাত্রা বাড়ায়।

ভারী কার্পেট বা মোটা কাপড় সরিয়ে হালকা রঙের সুতি চাদর ও পর্দা ব্যবহার করুন। এতে তাপ কম শোষিত হয়।দিনে অন্তত দুইবার গোসল করা, পর্যাপ্ত পানি পান এবং ঢিলেঢালা সুতির পোশাক পরা শরীরকে স্বস্তিতে রাখে।

রাতে জানালা খুলে ঠান্ডা বাতাস ঢুকতে দিন। সকালে সূর্য ওঠার আগে জানালা বন্ধ করে দিলে সেই ঠান্ডা কিছুটা ধরে রাখা সম্ভব।

তীব্র গরমে সামান্য সচেতনতাই এনে দিতে পারে বড় স্বস্তি। এসি ছাড়াও প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রেখে আরামদায়ক পরিবেশ তৈরি করা সম্ভব।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top