মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

ইসরায়েলের ১৬০ তথ্যকেন্দ্রে ইরানের সাইবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৭:৪১

সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক সাইবার অভিযান শুরু করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর প্রভাবশালী শাখা আইআরজিসি মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে, তাদের পরিচালিত এই সাইবার অভিযানে ইসরায়েলের ১৬০টি তথ্যকেন্দ্রে অনুপ্রবেশ করা হয়েছে। অভিযানের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য ও অবকাঠামো ব্যবস্থায় প্রবেশের কথাও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে এখনো পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: শাফাক নিউজ

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top