বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ০৯:৫৭

ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এক হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির বরাত দিয়ে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা এক হাজার ৯৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ১৮১। এছাড়া আহত হয়েছেন পাঁচ হাজার ৪০২ জন বেসামরিক মানুষ, যাদের মধ্যে ১০০ জন শিশু রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন স্থানে অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় সামরিক ঘাঁটির পাশাপাশি চিকিৎসাকেন্দ্র ও আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। আরও কয়েকশ মানুষের মৃত্যুর তথ্য যাচাই-বাছাই চলছে।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: বিবিসি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top