বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

ইরানে ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১২:৫৪

ছবি: সংগৃহীত

ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত শনিবার থেকে যৌথ সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অভিযানের অংশ হিসেবে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ধারাবাহিক হামলা চালানো হচ্ছে।

মার্কিন দাবি অনুযায়ী, হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এতে একটি সাবমেরিনসহ ১৭টি রণতরী ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড–এর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইরানে চলমান অভিযানে যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনাসদস্য, ২০০ যুদ্ধবিমান, দুটি বিমানবাহী রণতরী ও বোমারু বিমান অংশ নিচ্ছে। একই সঙ্গে অভিযানের সক্ষমতা আরও জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।

অ্যাডমিরাল কুপারের ভাষ্য, হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণযান ও ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top