বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৩:১৩

ছবি: সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী ওই ঘাঁটিতে ড্রোন নিক্ষেপ করে ইরাকি শিয়া সশস্ত্র গোষ্ঠী সারায়া আওলিয়া আল দাম।

গোষ্ঠীটি ২০০৩ সাল থেকে ইরাকে সক্রিয় রয়েছে বলে জানা যায়। হামলার পর এক বিবৃতিতে সংগঠনটির উচ্চপর্যায়ের নেতৃত্ব জানায়, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্র ও ইরাকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউ মন্তব্য করতে রাজি হননি।

তবে বাগদাদের একটি নির্ভরযোগ্য সূত্র হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, মার্কিন ঘাঁটির দিকে ধেয়ে আসা একটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছে।
সূত্র: এএফপি

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top