ড্রোনের আঘাতে কুয়েত উপকূলে তেলবাহী জাহাজে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১১:২৭

ছবি: সংগৃহীত

কুয়েত উপকূলে ড্রোন হামলায় একটি তেলবাহী ট্যাংকার ডুবে গেছে। এতে জাহাজ থেকে তেল সাগরে ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার গভীর রাতে জাহাজটিতে ড্রোনের আঘাত হানে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি।

সংস্থাটি জানিয়েছে, ড্রোনের আঘাতে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে এবং পরে সেটি ডুবে যায়। তবে জাহাজে থাকা সব নাবিক নিরাপদে আছেন।

এদিকে কার্গো জাহাজটি থেকে তেল চুইয়ে সাগরে ছড়িয়ে পড়ছে বলে জানানো হয়েছে। এতে সামুদ্রিক পরিবেশের ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নাবিকদের বরাত দিয়ে সংস্থাটি আরও জানিয়েছে, ড্রোনের আঘাতের পরপরই জাহাজে বিস্ফোরণ ঘটে।

উল্লেখ্য, পারস্য উপসাগরের তীরে অবস্থিত কুয়েতের সঙ্গে ইরানের সমুদ্র সীমান্ত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উত্তেজনা বেড়েছে।

কুয়েত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র দেশ। উপসাগরীয় অঞ্চলের এই দেশটিতে যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটি রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top