শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

ইসরায়েলে ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, ১০:৩১

ছবি: সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এর মধ্যে একটি ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হানতে দেখা গেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান ক্লাস্টার বোমা বহনকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এ ধরনের ক্ষেপণাস্ত্রে একাধিক বোমা থাকে। ক্ষেপণাস্ত্রটি যখন নিচের দিকে নেমে আসে, তখন এটি প্রায় ২০টি ছোট অংশে বিভক্ত হয়ে যায়। প্রতিটি অংশে প্রায় আড়াই কেজি করে বিস্ফোরক থাকে।

এসব ছোট বোমা প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে জানানো হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top