শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, ১১:২৪

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তাকে ব্যক্তিগতভাবে যুক্ত থাকতে হবে। যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরান যদি নতুন নেতা নির্বাচনের চেষ্টা করে, তাহলে সেটি সময়ের অপচয় হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে- এ বিষয়টি তার জানা আছে। তবে এমন সিদ্ধান্ত তিনি মেনে নেবেন না বলেও স্পষ্ট করে দেন।

ট্রাম্প বলেন, খামেনির ছেলে দুর্বল। ইরানের পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তাকে যুক্ত থাকতে হবে।

তিনি আরও বলেন, ইরানের নতুন নেতৃত্ব যদি আগের নীতির ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।

মুজতবা খামেনিকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, খামেনির ছেলে তার কাছে গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র এমন একজন নেতাকে দেখতে চায়, যিনি ইরানে সমৃদ্ধি ও শান্তি নিশ্চিত করবেন।

এর আগে থেকেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে- ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মুজতবা খামেনির নাম সামনে আসছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি তেহরান।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top