শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব

ডিজেল ও পেট্রল রফতানি বন্ধে শোধনাগারগুলোকে নির্দেশ চীনের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, ১১:৪৯

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবের কারণে বড় তেল শোধনাগারগুলোকে ডিজেল ও পেট্রল রফতানি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চীন। বৃহস্পতিবার প্রকাশিত এক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থার কর্মকর্তারা দেশটির প্রধান তেল শোধনাগারগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে পরিশোধিত জ্বালানি পণ্য বিদেশে পাঠানো আপাতত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া শোধনাগারগুলোকে নতুন কোনো রফতানি চুক্তি না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইতোমধ্যে চূড়ান্ত হওয়া চালান বাতিলের বিষয়েও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে।

চীন বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক দেশ। জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বেইজিং অনেকাংশে হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল।

বাণিজ্য তথ্য বিশ্লেষণকারী একটি প্রতিষ্ঠানের হিসাবে, গত বছর সমুদ্রপথে চীনের সরাসরি অপরিশোধিত তেল আমদানির প্রায় ৫৭ শতাংশ এসেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top