রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

আরো ছয় মাস তীব্র যুদ্ধ চালাতে প্রস্তুত ইরান: আইআরজিসি

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১১:৩৪

আরো ছয় মাস তীব্র যুদ্ধ চালাতে প্রস্তুত ইরান: আইআরজিসি। ছবি: সংগৃহীত

বর্তমান মাত্রার তীব্রতা বজায় রেখেই অন্তত আরও ছয় মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতিতে পরিচালিত সামরিক অভিযানের মতো তীব্র যুদ্ধ অন্তত আরও ছয় মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই মূল্যায়ন সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যের সঙ্গে স্পষ্টভাবে ভিন্ন।

সম্প্রতি ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান অত্যন্ত সফল হয়েছে। তার ভাষায়, “আমরা যুদ্ধে বড় ব্যবধানে এগিয়ে আছি। আমরা তাদের পুরো অশুভ সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছি।”

উল্লেখ্য, ইসলামি বিপ্লবী গার্ড কর্পস ইরানের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী সামরিক বাহিনী হিসেবে পরিচিত।

শুধু সামরিক ও গোয়েন্দা কার্যক্রমই নয়, দেশটির রাজনীতি, শিক্ষা ও অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রেও এই বাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে।

 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top