বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

বিরতি মানেই যুদ্ধের সমাপ্তি নয়: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৭:২১

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বলেছেন, যুদ্ধবিরতি মানেই যুদ্ধের সমাপ্তি নয়। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, “এটি যুদ্ধের সমাপ্তি নয়, তবে সামরিক বাহিনীর সকল শাখার উচিত সর্বোচ্চ নেতার আদেশ মেনে গোলাবর্ষণ বন্ধ করা।”

ইরান স্পষ্ট জানিয়েছে যে, এই বিরতি কোনো ভাবেই যুদ্ধের সমাপ্তি বোঝায় না। যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে যেকোনো হামলার ক্ষেত্রে তাদের প্রতিক্রিয়া ‘বন্দুকের ট্রিগারে’ থাকবে।

যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রকাশিত বিবৃতিতেও বলা হয়েছে, “পুনরায় জোর দিয়ে বলা হচ্ছে যে, এটি যুদ্ধের সমাপ্তি নয়। শত্রুপক্ষের সামান্যতম ভুলের প্রতিও আমাদের প্রতিক্রিয়া পূর্ণ শক্তিতে হবে।”

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top