তামিমকে অভিনন্দন জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৮:৪১
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব পাওয়ায় সাবেক অধিনায়ক তামিম ইকবাল-কে অভিনন্দন জানিয়েছেন রাজীব শুক্লা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় তিনি বলেন, তামিমের নেতৃত্বে দেশ-বিদেশে বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে।
এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দিয়ে তামিমকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে।
এই কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। কমিটিতে আরও রয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলী খানসহ সাবেক ও বর্তমান ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।