বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

যুদ্ধবিরতির মধ্যেই কুয়েতে ইরানি ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৭:৪৮

সংগৃহীত

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকাকালীন ইরান দেশটিতে ড্রোন হামলা চালিয়েছে। মুখপাত্র কর্নেল সৌদ আব্দুল আজিজ আল-ওতাইবি জানান, স্থানীয় সময় বুধবার সকাল ৫টা থেকে ২৮টি ইরানি ড্রোন কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

কুয়েতের দাবি, এসব ড্রোনের কিছু অংশ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে আঘাত হানে, যার ফলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। হামলাকে দেশটির পক্ষ ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক’ হিসেবে আখ্যায়িত করেছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা মধ্যপ্রাচ্যে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন হুমকি তৈরি করতে পারে এবং দুই সপ্তাহের জন্য ঘোষিত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির কার্যকারিতা প্রশ্নবিদ্ধ করছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top