৫ দেশের কাছে ক্ষতিপূরণ চেয়েছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৪:২১
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংশ্লিষ্ট সামরিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিযোগ তুলে মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।
সোমবার জাতিসংঘ-এর মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা এক চিঠিতে তিনি অভিযোগ করেন, বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান ইরানের বিরুদ্ধে আগ্রাসনে সহযোগিতা করেছে।
চিঠিতে তিনি বলেন, এসব দেশ তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে আগ্রাসনকারীদের সহায়তা করেছে এবং কিছু ক্ষেত্রে ১৯৭৪ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৩৩১৪ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে অবৈধ সশস্ত্র হামলায় অংশ নিয়েছে।
আমির সাঈদ ইরাভানি আরও উল্লেখ করেন, এই পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইন ও ইরানের প্রতি তাদের আন্তর্জাতিক বাধ্যবাধকতার সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, “এই পাঁচটি দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্ষতির জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে বাধ্য, যার মধ্যে বস্তুগত ও নৈতিক উভয় ধরনের ক্ষতির প্রতিকার অন্তর্ভুক্ত।”
সূত্র: পার্সটুডে
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।