চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে
প্রিয় ক্যাম্পাস ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১১:২৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ৩ মে (রোববার) থেকে শুরু হবে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৩তম সভার সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের ক্লাস ৩ মে থেকে শুরু হবে।
সঙ্গে রাখা হয়েছে, একই দিনে প্রতিটি বিভাগ/ইনস্টিটিউটের উদ্যোগে ওরিয়েন্টেশন প্রোগ্রামও অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অনলাইন ক্লাস সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তও আজ হতে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।