বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

এলপিজির দাম আজ নির্ধারণ হবে, বাড়বে না কমবে জানা যাবে বিকেল ৩টায়

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১২:৪০

ছবি: সংগৃহীত

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হবে আজ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বুধবার (১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল মাসের সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে নির্দেশনা আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও প্রকাশ করা হবে।

এর আগে, গত ২ মার্চ মার্চ মাসের জন্য এলপিজি সিলিন্ডারের দাম সমন্বয় করা হয়। তখন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top