বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনা, এক শিক্ষার্থী আহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৪:৪১

সংগৃহীত

তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাস ‘ক্ষণিকা’ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় পড়ে। এতে একজন শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) নামার র‌্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম মুনতাসিন নাসিম (২৩)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর এমআইএস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির টায়ার লিকেজ হয়ে আইল্যান্ডে ধাক্কা লাগার পর এটি নিয়ন্ত্রণ হারায় এবং সামনে থাকা ৩টি প্রাইভেট কার ও একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

আহত অবস্থায় মুনতাসিন নাসিমকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top