সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

মুন্সীগঞ্জে পদ্মা নদীতে গোসলকালে কলেজছাত্র নিখোঁজ, মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৫০

সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ২৩ বছর বয়সী কলেজছাত্র আবু নাঈমের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নিখোঁজের দুই দিন পর উদ্ধার করা হয়।

নিহত আবু নাঈম ঢাকার মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এর শিক্ষার্থী।

মাওয়া নৌ-পুলিশের আইসি মো. ইলিয়াস জানান, গত শনিবার (৩১ জানুয়ারি) এমআইএসটির ১৮ শিক্ষার্থীর একটি দল ট্রলারে পদ্মা নদীতে বেড়াতে যায়। ট্রলারের ৪ নম্বর পিলারের কাছে তিন শিক্ষার্থী নদীতে গোসল করতে নেমে দুর্ঘটনার শিকার হন। অন্য দুইজন সোহান ও তানভীরকে উদ্ধার করা সম্ভব হলেও আবু নাঈম নিখোঁজ হন।

নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিন দিন ধরে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। অবশেষে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের ৫০০ গজ দূরে ৪০ ফিট পানির নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top