ঢাকা-বরিশাল মহাসড়কে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ, ৬ জন আহত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ৬ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুর লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। আহতদের মধ্যে অ্যাম্বুলেন্স ও ট্রাকের চালকসহ আরও কয়েকজন রয়েছেন। সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।