বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

চট্টগ্রাম বন্দরে বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীদের তোপের মুখে নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২০

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা সমাধান করতে এসে বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীদের তোপের মুখে পড়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বন্দর ভবনে প্রবেশের পথে তার গাড়ি আটকে বিক্ষোভ করেন শ্রমিকরা, পরে তিনি হেঁটে বন্দরে প্রবেশ করেন।

শ্রমিক-কর্মচারীরা এই আন্দোলনের মাধ্যমে বন্দর ব্যবস্থাপনায় চলমান অসন্তোষ ও তাদের দাবি তুলে ধরছেন। বিক্ষোভের মুখে নিরাপত্তা বাহিনী, সেনা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন এবং উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাকে বৈঠকে প্রবেশের অনুমতি দেয়।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে বৃহস্পতিবারও বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। বহির্নোঙ্গরে কোনো জাহাজের নোঙর করতে পারছে না এবং বন্দর জেটিতে পণ্য খালাসের জন্য আসা জাহাজ আটকে আছে।

নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সকাল ১০:১৫ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে চট্টগ্রামে এসে পৌঁছান। দুপুরের দিকে, তার গাড়ি কাস্টমস মোড়ে পৌঁছালে শ্রমিকরা গাড়ি আটকে বিক্ষোভ করতে শুরু করেন। প্রায় ১২ মিনিট আটকে থাকার পর নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবীর জানান, তাদের ডাকা কর্মবিরতির কারণে আজও পুরোপুরি বন্ধ রয়েছে বন্দরের সব ধরনের কার্যক্রম। এসময়, আন্দোলনকারী শ্রমিকরা বন্দরের ব্যবস্থাপনা সংস্কারের দাবি জানাচ্ছেন।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব-আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধসহ তাদের বিভিন্ন দাবির বিষয়ে আন্দোলন চলছে। গত ৬ দিন ধরে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top