পারস্য উপসাগরে জ্বালানি পাচারের অভিযোগে দুই তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:০০
পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের কাছে জ্বালানি পাচারের অভিযোগে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুটি তেলবাহী জাহাজ জব্দ করেছে। খবর মেহের নিউজের।
ইরানি সামরিক বাহিনীর বরাত দিয়ে জানা যায়, সকালের দিকে উপকূলীয় জলসীমায় নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজ দুটি শনাক্ত করে জব্দ করা হয়। ইরানের দাবি, জাহাজ দুটি একটি সংগঠিত জ্বালানি পাচার চক্রের অংশ, যা সাম্প্রতিক মাসগুলোতে সক্রিয় ছিল।
জাহাজ দুটিতে ১০ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ছিল। জাহাজে থাকা ১৫ জন বিদেশি নাবিককে ইরানের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে জাহাজগুলোর দেশ ও নাবিকদের জাতীয়তা সম্পর্কে এখনো তথ্য পাওয়া যায়নি।
আইআরজিসি বলেছে, এই অভিযান জ্বালানি পাচার রোধ ও সাম্প্রতিক সময়ের অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে নেওয়ার অংশ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।