দাগনভুঞায় আবদুল আউয়াল মিন্টু পক্ষে বিশাল গণমিছিল
মিজানুর রহমান | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:০১
ফেনীর দাগনভুঞা উপজেলার মাতুভুঞায় বিএনপি ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর সমর্থনে শুক্রবার (৬ জানুয়ারি) এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
গণমিছিলটি মাতুভুঞা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা বাজারে এসে সমাবেশে মিলিত হয়। সাবেক ছাত্রনেতা মতিউর রহমান চৌধুরী পলাশের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন দাগনভুঞা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, ইউনিয়ন বিএনপির আহবায়ক সামছুল হক নকু মেম্বার, উপজেলা যুবদলের সদস্য হারিছ আহমদ পেয়ার, নাছির উদ্দীনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ।
জুমার নামাজের পর থেকে মাতুভুঞার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল বটতলা বাজারে জড়ো হতে শুরু করে। পরে সাবেক ছাত্রনেতা পলাশের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়, যা ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালীন নেতাকর্মীরা আবদুল আউয়াল মিন্টুর পক্ষে বিভিন্ন স্লোগান উচ্চারণ করেন।
গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মতিউর রহমান চৌধুরী পলাশ বলেন, "আবদুল আউয়াল মিন্টু ফেনীর মাটি ও মানুষের নেতা। তাঁর হাত ধরে দাগনভুঞা ও সোনাগাজীর উন্নয়ন ত্বরান্বিত হবে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আবদুল আউয়াল মিন্টুর কোনো বিকল্প নেই। আজকের এই গণজোয়ার প্রমাণ করে মাতুভুঞার মানুষ ধানের শীষ ও মিন্টু সাহেবের পক্ষে ঐক্যবদ্ধ।"
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।