শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

নির্বাচনী প্রচারের পর গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়ার ওপর গুলি ছোড়া, আহত

গোপালগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২

নির্বাচনী প্রচারের পর গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়ার ওপর গুলি ছোড়া, আহত । ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে দুর্বৃত্তরা গুলি করে হামলার চেষ্টা করেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ার নতুন চর ভূঁইয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহত প্রার্থী জানান, নির্বাচনী প্রচার শেষে গাড়িভাড়া দেওয়ার জন্য টাকা নিতে বাড়ি ফেরার পথে রাস্তায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। প্রাণ বাঁচাতে দৌড়ানোর সময় তিনি পড়ে গিয়ে আহত হন। হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশের গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ মোমেনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রার্থী অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top