যারা ধর্মের দোহাই দিয়ে অপব্যাখ্যা করে তাদের বিশ্বাস করবেন না- রফিকুল আলম মজনু
ফেনী প্রতিনিধি | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২১:১১
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও বিএনপি মনোনীত ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুন্সী রফিকুল আলম মজনু বলেছেন, যারা ধর্মের দোহাই দিয়ে পবিত্র ধর্ম ইসলামের অপব্যাখ্যা করে তাদের বিশ্বাস করবেন না। আমি নির্বাচিত হলে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সমাজ ব্যবস্থা উপহার দিতে চাই। এখানে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। কেউ কোন বাঁধা দিবোনা। আমি তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার উন্নয়নের রাজনীতি পূর্নপ্রতিষ্ঠা করতে চাই। আমি নির্বাচিত হলে ফেনী-১ আসনের তিনটি উপজেলায় তিনিটি মিনি স্টেডিয়াম চালু করা হবে। ফেনী বিলোনীয়া রেলপথ পুনরায় চালু করবো। খাল খনন করে কৃষিতে বিপ্লব আনয়ন করা হবে। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা সহ নানামুখি উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন রফিকুল আলম মজনু।
তিনি শনিবার(৬ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সন্ত্রাস চাঁদাবাজদের কঠোরভাবে প্রতিরোধ করবো। যারা এসবের সাথে থাকবে তাদের দলে ঠাঁই দেয়া হবেনা। আপনাদের ভোটে আমাদের মা বেগম জিয়া ফেনী-১ আসন থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। আমি ওনার একজন ক্ষুদ্রকর্মী হিসেবে ওনার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। উনার দেয়া প্রতীক ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে থাকার জন্য সুযোগ করে দিবেন। আমি মায়ের আমানত হিসেবে বাকী অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো। খালেদা জিয়ার এলাকা হিসেবে যে যে দল করিনা কেন উন্নয়নের স্বার্থে বেগম জিয়ার এলাকা হিসেবে তারেক রহমানের নেতৃত্বে নতুন ভাবে গড়ে তোলা হবে। তারেক রহমান যে ইস্তেহার ঘোষনা করেছেন তার আলোকে ফেনী-১ আসন গড়ে তোলা হবে। মায়ের দেয়া আমানত হিসেবে উক্ত এলাকাকে জীবন দিয়ে হলেও উন্নত এলাকা হিসেবে গড়ে তুলবো।
পরশুরাম উপজেলা বিএনপির সভাপতি আবদুল হালিম মানিকের সভাপতিত্বে ও পরশুরাম পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুল আলিম মাকসুদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির গ্রাম সরকার বিষয়ক-সহ সম্পাদক বেলাল আহমদ, প্রশিক্ষন বিষয়ক সহ-সম্পাদক রেহানা আক্তার রানু,জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। এ সময় পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।