রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

হঠাৎ অসুস্থ জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা, হাসপাতালে ভর্তি

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:২৬

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নির্বাচনী গণসংযোগ চলাকালে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কুষ্টিয়া পৌর জামায়াতের আমির এনামুল হক জানান, পেটের সমস্যাজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন তিনি ভালো আছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, মুফতি আমির হামজা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন। প্রাথমিকভাবে ফুড পয়জনিংয়ের আশঙ্কা করা হচ্ছে। তিনি একাধিকবার বমি করেছেন। তবে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ফল স্বাভাবিক এসেছে।

তিনি আরও জানান, বর্তমানে তাকে স্যালাইন দেওয়া হচ্ছে এবং শারীরিক অবস্থার উন্নতি হলে আজই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top