খুলনা-২ আসন
বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে বিএনপির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে
শেখ শান্ত ইসলাম | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২২:০৬
জাতি যে প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছিল, সে যাত্রা ইনশাল্লাহ সফল হতে যাচ্ছে উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জুলাই অভ্যুত্থানের পরে এই নির্বাচনকে ঘিরে জাতির প্রত্যাশা অনেক, আঙ্খকা অনেক। একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে, নির্বাচনহীন বাংলাদেশে এবারের নির্বাচনে মধ্যে দিয়েই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, জাতীয় সংসদ কার্যকর হবে। সে কারণেই মানুষের অনেক আশা, যেখানে-সেখানে মানুষ তাদের ইচ্ছা ব্যক্ত করছে, তারা আসাদের সাথে সম্পৃক্ত হচ্ছে, তারা নিজেরাই নেমে আসছে আমাদের মাঝে। জনপ্রিয় দল বিএনপির পাশে মানুষের থাকাই ইঙ্গিতবহন করে যে বিএনপি জনপ্রিয় দল এবং জনগণের প্রত্যাশা পুরণ বিএনপির পক্ষে সম্ভব। সেকারণেই বিএনপির প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়েছে এবং বিএনপিও দায়িত্বশীল ভাবে কাজ করার ইচ্ছা ও প্রস্তুতি নিয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টায় শেখপাড়া বাজার, লোহাপট্রিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন নজরুল ইসলাম মঞ্জু। সকাল সাড়ে ১০টায় ২১ নাম্বার ওয়ার্ড এর জোড়াগেট এলাকায় ওয়ার্ড নির্বাচন কমিটির আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। সকাল সাড়ে ১১টায় খুলনা বড়বাজার এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান এবারের নির্বাচনের মধ্যে দিয়ে নতুর যাত্রা শুরু করবেন এবং জনগনকে তৈরী করেছেন, আমাদেরকে তৈরী করেছেন, সম্মিলিত একটি বাংলাদেশ গড়ার প্রত্যায় নিয়ে। এই প্রত্যায় নিয়েই আমরা কাজ শুরু করেছে। আমরা আশাবাদী, খুলনা হচ্ছে বিএনপির ঘাটি অঞ্চল, যে অঞ্চলের মানুষ বিগত সকল নির্বাচনে বিএনপিকে ভোট দিয়েছে, এবারও তারা বিএনপির ধানের শীষকে ভোট দিবে। এবার হবে ভোট বিপ্লব, মানুষ ভোট বিপ্লবের মধ্যে দিয়ে বিএনপিকে বিজয়ী করবে। বিজয়ের মধ্যে দিয়েই খুলনা নতুন যাত্র শুরু করবে, সেটা হচ্ছে শিল্পসম্মৃদ্ধ খুলনা। এছাড়া ব্যবসাবান্ধাব পরিবেশ এবং স্বাস্থ্যখাতে বিপ্লবীক পরিবর্তন ও আমাদের তরুণ সমাজের জন্য রয়েছে নতুন ধরণের কর্মসূচি। সেটি হচ্ছে যে, তরুণরা প্রশিক্ষিত হয়ে তাদের বেকারত্ব ঘুচাবে। আইন-শৃঙ্খলার উন্নতি হবে, জনগণ দেখবে যে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে চঁাদাবাজ থাকবে না, দখলবাজ থাকবে না, টেন্ডারবাজ থাকবে না ইনশাল্লাহ।
গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, হাসানুর রশিদ মিরাজ, মহিবুজ্জামান কচি, একরামুল হক হেলাল, মাহবুব হাসান পিয়ারু, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, আসাদুজ্জামান আসাদ, আবু সাঈদ শেখ, মহিউদ্দিন টারজান, রবিউল ইসলাম রবি, শফিকুল ইসলাম শফি, আতিকুর রহমান তিতাস, হাবিবুর রহমান, আকরাম হোসেন খোকন, ওমর ফারুক, নুর ইসলাম, শামীম খান, মনিরুল ইসলাম মাসুম প্রমুখ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।