সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

লক্ষ্মীপুর-৪ বিএনপির প্রার্থী নিজানের নির্বাচনী পথসভা

শরীফুল ইসলাম | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২২:০৮

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনের ধানের শীষের প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কমলনগরের,তোরাবগঞ্জ বাজার থেকে শুরু করে, কড়ইতোলা , লরেন্স ও হাজির হাট বাজারে এ চারটি স্হানে পথসভা করা হয়। 

 

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি হাজার হাজার নারী পুরুষ পথসভায় অংশগ্রহণ করে।

 

পথসভায় এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, আমার তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাব-পরিকল্পনা নিয়ে আপনাদের দ্বারে দ্বারে গিয়েছি। ১ লক্ষ ৪৫ হাজার মা-বোনের সঙ্গে চোখে চোখে দেখা করেছি। জুলাই আগস্টের শহীদেরা, ছাত্রজনতা বুকের রক্ত দিয়ে যে অধিকার আদায় করে দিয়ে গেছেন, আজকে আমরা কথা বলতে পারছি, সুষ্ঠু নির্বাচনের আশা করছি। আমরা যারা আন্দোলন-সংগ্রাম করেছি, আজকে নির্বাচনে আমরাই প্রতিযোগীতা করছি, তাহলে ব্যালট কাটার প্রশ্ন উঠে কেন, জোর জবরের প্রশ্ন উঠে কেন, জাল ভোটের প্রশ্ন উঠে কেন, জোর করে এমপি হওয়ার প্রশ্ন উঠে কেন, এই ভয় কেন থাকবে? 

 

তিনি আরো বলেন, এসময় উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপি সদস্য আ ন ম মনজুর মোরশেদ, বৃহত্তম রামগতি উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরাফ উদ্দিন আজাদ সোহেল, কমলনগর উপজলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top