সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

কলাপাড়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

মনিরুল ইসলাম | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২২:১৩

কলাপাড়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার | ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় পৌরসভার বাদুরতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মো. জসিম ফকির (৩৭) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

 

শনিবার ( ৭ জানুয়ারি) গভীর রাতে কলাপাড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে কলাপাড়া থানায় হস্তান্তর করে। সেনা সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তার হেফাজতে দেশীয় অস্ত্র মজুদ রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

অভিযানকালে জসিম ফকিরের কাছ থেকে একটি দেশীয় ‘চাইনিজ কুড়াল’, দুটি চাকু, তিনটি চাপাতি ও তিনটি দা উদ্ধার করা হয়। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

 

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার তাকে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top