সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙে নদীতে পড়ে শ্রমিক নিহত, আহত ১০

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২২:১৫

পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙে নদীতে পড়ে শ্রমিক নিহত, আহত ১০ | ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন ফোরলেন সেতুর ট্রাভেলার ফার্ম (লোহার সাটার) ভেঙে রাবনাবাদ নদীতে পড়ে রাসেল হাওলাদার (৩২) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন শ্রমিক।

 

রোববার ( ৮ জানুয়ারি) সকাল প্রায় ১১টার দিকে সেতুর লালুয়া অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রঞ্জু ও রাকিবুল নামের দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ১০ থেকে ১৫ জন শ্রমিক সেতুর ওপরে লোহার সাটারের ওপর বসে রড বাঁধাইয়ের কাজ করছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে হঠাৎ চেইন ছিঁড়ে সাটারটি শ্রমিকদেরসহ নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

 

পায়রা বন্দরের সিক্সলেন সড়কের সঙ্গে সংযুক্ত ১ হাজার ১৮০ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণ করছে চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ (সিআরবিজি) ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন (সিসিইসিসি) নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের ১২ মার্চ সেতুটির নির্মাণকাজ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা সরঞ্জামে ঘাটতি ছিল।

 

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top