নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
নুরনবী সানি | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫
রসিংদীর রায়পুরা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (গতকাল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত রফিকুল ইসলাম (৫০) চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের বাসিন্দা ও মঙ্গল মিয়ার ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রী স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য হওয়ায় রফিকুল ইসলাম এলাকায় বিভিন্ন বিচার–সালিশেও সম্পৃক্ত ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, রাতে চরমধুয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে আগে থেকেই ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা রফিকুল ইসলামকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থল থেকে পালানোর আগে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে একই এলাকার দুটি পরিবারের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশের ধারণা, ওই বিরোধের জেরেই হত্যার ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।