সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

কুড়িগ্রাম–২ আসনে নির্বাচনী জনসভা

এমপি হলে তিস্তা নদীর ব্যবস্থাপনার অঙ্গীকার ড. আতিক মুজাহিদের

কুড়িগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২০:৪৫

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাটে কুড়িগ্রাম–২ আসনে নির্বাচনী জনসভা করেছেন ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী ড. আতিক মুজাহিদ। রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

দুপুর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ জনসভাস্থলে সমবেত হতে শুরু করেন। সভায় ড. আতিক মুজাহিদ তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আনার উদ্যোগ নেবেন।

তিনি আরও জানান, এমপি হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিস্তা নদীর পানি সম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেবেন। ড. আতিক মুজাহিদ বলেন, “তিস্তা নদী আমাদের অঞ্চলের প্রাণশক্তি। নদীর পানি নিয়ন্ত্রণ ও বন্যা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ সময় তিনি নদী দূষণ রোধ, পানি সংরক্ষণ এবং কৃষকদের সুবিধার্থে নদীর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, ড. আতিক মুজাহিদ ১১ দলীয় জোটের সমর্থনে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং তিস্তা নদীর উন্নয়নকে তার নির্বাচনী কর্মসূচির অন্যতম প্রধান পরিকল্পনা হিসেবে তুলে ধরছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top