মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

নেত্রকোনার ভোট কেন্দ্রে আগুন

নেত্রকোনা প্রতিনিধি | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০

ছবি: সংগৃহীত

নেত্রকোনার সদর উপজেলায় দুর্বৃত্তরা ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে আগুন দিয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ওই বুথে এই ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে বুথের দুটি বেঞ্চ, ফ্যান ও লাইট পুড়ে যায়। স্থানীয় শিক্ষক ও এলাকার বাসিন্দারা জানিয়েছেন, আগুন রাত ২টা থেকে আড়াইটার মধ্যে দেওয়া হয়েছে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তী সকালে ঘটনার তদন্ত শুরু করেছে। বিদ্যালয়ের ৭টি বুথের মধ্যে ৪টি বুথ ছিল পুরাতন ভবনে, যেখানে আগুন লাগানো হয়েছে। পুলিশ জানায়, আগুন একটি বুথের পিছনের জানালা দিয়ে দেয়া হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top