বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ফেনীতে সেনাবাহিনীর অভিযানে যুবদল নেতার খামার থেকে পিস্তল উদ্ধার

ফেনী প্রতিনিধি | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:১৯

ছবি: সংগৃহীত

ফেনীতে ১টি বিদেশী পিস্তল ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের ডাক্তার সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন স্থানে যুবদল নেতা বদরুল আমীনের গরুর খামার থেকে সেনাবাহিনীর অভিযানে এ অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। এ সময় যুবদল নেতা বদরের গরুর খামার থেকে ১টি বিদেশি পিস্তল ৪টি ম্যাগজিন ১ টি চুরি উদ্ধার করা হয়।

ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান উদ্ধারকৃত পিস্তলসহ সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের ঘটনা শুনেছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top