আনোয়ারায় ভোটকেন্দ্র থেকে দুই সিসিটিভি ক্যামেরা চুরি
চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:২৪
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (গতকাল) গভীর রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে বুধবার প্রশাসনের উদ্যোগে সেখানে পুনরায় দুটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, জাতীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রটিতে আগেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু গভীর রাতে দুর্বৃত্তরা কেন্দ্রের দুটি ক্যামেরা খুলে নিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত চলছে।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, “ঘটনাটি জানার পরপরই কেন্দ্রে নতুন দুটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”
নির্বাচনকে ঘিরে কেন্দ্রের নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।