১৭ বছর পর ভোট দিলেন বাবর, জানালেন আবেগঘন প্রতিক্রিয়া
নেত্রকোনা প্রতিনিধি | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৫৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২ মিনিটে তিনি মদন কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। ভোট প্রদান শেষে তিনি অনুভূতি প্রকাশ করে বলেন, দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পেরে তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞ।
বাবর বলেন, “আমি কখনো কল্পনাও করিনি যে জীবনে আবার ভোট দিতে পারব। আজ ভোট দিতে পেরে লাখো কোটি শুকরিয়া আদায় করছি।”
তিনি জানান, এদিন তার স্ত্রী ও সন্তানরাও তার সঙ্গে একই কেন্দ্রে ভোট দিয়েছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।