বিয়ের সাজে ভোটকেন্দ্রে হাজির বর, বললেন ‘আগে ভোট পরে বিয়ে’
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২৪
নিজের বিয়ের দিনেও ভোটাধিকার প্রয়োগকে অগ্রাধিকার দিলেন নীলফামারীর সৈয়দপুরের মো. সামিউল ইসলাম (৩২)। কনের বাড়িতে যাওয়ার আগে বরবেশেই হাজির হলেন ভোটকেন্দ্রে- দিলেন ভোট, তারপর রওনা হলেন বিয়ের অনুষ্ঠানে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি। সামিউল ইসলাম সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা এবং মো. মনজুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, জীবনের বিশেষ দিনে এমন সিদ্ধান্ত নিয়ে সামিউল দায়িত্বশীল নাগরিক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তরুণদের জন্য এটি একটি ইতিবাচক বার্তা বলেও মন্তব্য করেন তারা।
ভোট দেওয়ার পর সামিউল ইসলাম বলেন, “ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্বও। ব্যক্তিগত ব্যস্ততা বা আনন্দের দিন হলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়া জরুরি। তাই আগে ভোট, পরে বিয়ে।”
কেন্দ্রে উপস্থিত ভোটার ও প্রতিবেশীরা তার এ উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, এমন সচেতনতা অন্যদেরও ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।