ভোট দিয়ে শতবর্ষী ভোটার মণির আহমদের উচ্ছ্বাস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১১

সংগৃহীত

চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের ছনহরা ইউনিয়নের জোতিষ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় ভোট দিতে আসেন শতবর্ষী ভোটার মণির আহমদ। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

ভোটকেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, বিগত তিনবার তিনি ভোট দিতে পারেননি। তবে এবার ভোট দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। শান্তিপূর্ণ ও সুন্দর ভোটের পরিবেশ নিশ্চিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাব্বি চৌধুরী জানান, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭৪ জন। সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং এ সময় পর্যন্ত প্রায় ২৭০টি ভোট কাস্ট হয়েছে।

এ কেন্দ্রেই ভোট প্রদান করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া। তিনি বলেন, তিনবার ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া ভোটাররা এবার ভোট দিতে পারছেন—এটি অত্যন্ত ইতিবাচক। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

ইদ্রিস মিয়া নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান ভোটের এই উৎসবমুখর পরিবেশ ধরে রাখার আহ্বান জানান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top