লালমনিরহাটের তিন আসনেই ধানের শীষের জয়জয়কার
লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩৮
লালমনিরহাট-১, ২ ও ৩ সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় রিটার্নিং অফিসারের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল ও লালমনিরহাট-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
প্রাপ্ত ফলাফলে জানা গেছে, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ৯২ হাজার ৭৯৮ ভোট পেয়ে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ারুল ইসলাম রাজু দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৪৮৯ ভোট।লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল এক লাখ ২৩ হাজার ৩৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জামায়াত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ ১৬ হাজার ২৩৬ ভোট।
লালমনিরহাট-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এক লাখ ৪০ হাজার ১০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৩৮৭ ভোট।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।