শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

নড়াইলের বিল থেকে আবারও মানুষের মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫৭

ছবি: সংগৃহীত

নড়াইলের তুলরামপুর বিল থেকে মোঃ শরিফুল ইসলাম ‌(৪৮) নামে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তুলরামপুর রেল ব্রিজের দক্ষিণ পাশের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোঃ শরিফুল ইসলাম যশোর জেলা সদরের জগমোহনপুর গ্রামের ইন্তাজ আলী তরফদারের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১২ টার দিকে স্থানীয় এক কৃষক তুলরামপুর রেল ব্রিজের দক্ষিণ পাশে বিলে নিজের জমিতে যাওয়ার সময় এক ব্যক্তির মরদেহ দেখতে পান। সাথে সাথে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশের একটি দল ‌ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়। এ সময় মরদেহের পাশে জ্যাকেট, গামছা, ব্যাগ, এনআইডি কার্ড ও ৪ হাজার টাকা ২০০ টাকা পাওয়া যায়। এনআইডির সূত্র ধরে তার পরিচয় সনাক্ত করে নড়াইল পুলিশ। পরে মরদেহর সুরাতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মুরগি পাঠানো হয়।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে তুলারামপুরে মসজিদে শরিফুলকে অনেকেই আসরের নামাজ পড়তে দেখেন। এরপর শুক্রবার দুপুরে তার মরদেহ উদ্ধারের কথা শোনা যায়।

এ বিষয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান বলেন, শরিফুল ইসলামের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে। তার পরিবার কে খবর পাঠানো হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top