গণভোটে জিতেছে ‘হ্যাঁ’, চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা ইসির
নিউজফ্ল্যাশ নিউজ | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটই শেষ পর্যন্ত নিরঙ্কুশভাবে এগিয়ে থাকল। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত বেসরকারি ফলাফলে দেখা গেছে, ‘হ্যাঁ’ পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট। বিপরীতে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭। এছাড়া বাতিল হয়েছে ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি ভোট।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার পর নির্বাচন কমিশন ভবনে ফলাফল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, গণভোটে মোট ভোটদানের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।
অন্যদিকে ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ২৯৭টির চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে ৬৮টি আসন।
বিএনপির নেতৃত্বাধীন জোট মোট ২১২টি আসনে জয় নিশ্চিত করেছে। জোটসঙ্গীদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিশ ১টি আসন অর্জন করেছে।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং গণসংহতি আন্দোলন—প্রত্যেকেই একটি করে আসন পেয়েছে।
সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি ও তাদের জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।