শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

বিশৃঙ্খলা করায় নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:১১

ছবি: সংগৃহীত

নির্বাচন-পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজ দলীয় পাঁচ কর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

শুক্রবার রাতে অভিযুক্তদের চিহ্নিত করে মডেল থানায় সোপর্দ করা হয়। আটকরা হলেন—নাহিদুল ইসলাম জনি (২২), মোবারক হোসেন বেপারী (২৬), জনি গাজি (৩০), মনির ও ফাহিম। তারা ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, আটক ব্যক্তিদের থানা হেফাজতে রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এলাকায় আতঙ্ক সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার শহরের ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালে ও পরে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালায়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top