নওগাঁর ধামইরহাটে কুকুর জবাই করে খাসির মাংস বিক্রির অভিযোগে কসাই পলাতক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪০
নওগাঁর ধামইরহাটে কুকুর জবাই করে খাসির মাংস হিসেবে বিক্রির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মঙ্গলবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের মধ্যে খবর ছড়িয়ে পড়লে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং অভিযুক্তরা দ্রুত দোকান ছেড়ে পালিয়ে যায়। ধামইরহাটের নেংড়াপীর–ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে খাসির মাংস বিক্রি করতেন স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী। তারা নিয়মিত বাড়ি থেকে মাংস নিয়ে বাজারে বিক্রি করতেন।
জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে এবং তা অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ধামইরহাট থানা পুলিশের ওসি মোখলেছুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে থেকে জবাইকৃত কুকুরের মাথা, চামড়া এবং মাংস জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।