সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

পাটগ্রামে ইভটিজিং-এর দণ্ড, ৪ মাস বিনাশ্রম কারাদণ্ড

মিঠু মুরাদ | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২৭

রানা ইসলাম।  ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক দশম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বুড়িমারী ইউনিয়ন এলাকায় এ দণ্ডাদেশ প্রদান করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে বিভিন্নভাবে ইভটিজিং করে আসছিল বুড়িমারী হাদিসপাড়ার বাসিন্দা রেজাউল ইসলামের ছেলে রানা ইসলাম (২১)। সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে পুনরায় তার সঙ্গে অসংলগ্ন ও আপত্তিকর কথাবার্তা বললে বিষয়টি সে তার পরিবারের সদস্যদের জানায়।

পরবর্তীতে থানা পুলিশের উপস্থিতিতে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় অভিযুক্ত রানা ইসলামকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

অভিযানে পাটগ্রাম থানার এসআই রফিকুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করে।

উল্লেখ্য, অভিযুক্ত যুবকের দণ্ড নিশ্চিত হওয়ায় ওই বিদ্যালয়ের শত শত ছাত্রী হাততালি দিয়ে ভ্রাম্যমাণ আদালতের রায়কে স্বাগত জানায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top